খুলনা | শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | ৫ চৈত্র ১৪৩২

চুয়াডাঙ্গায় ঝড়ে গাছের ডাল ভেঙে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক |
০২:৩০ পি.এম | ১৯ মার্চ ২০২৬


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামে কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে আকমান আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী লতিফুন্নেছা (৫৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকমান আলী উদয়পুর দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ বৃষ্টি ও কালবৈশাখি ঝড় শুরু হয়। এসময় আকমান আলী ও তার স্ত্রী নিজ ঘরের ভেতরে অবস্থান করছিলেন।

তারা রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ একটি বড় গাছের ডাল ভেঙে ঘরের চালের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আকমান আলীর মৃত্যু হয় এবং তার স্ত্রী লতিফুন্নেছা আহত হন।

এদিকে, ঝড়ের তাণ্ডবে বিভিন্নস্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা ভেঙে পড়ে। এতে কলা, পেঁপে ও ভুট্টাসহ মাঠের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঝড়ে গাছের ডাল ভেঙে চাপা পড়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ