খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

খুলনায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা করলো স্ত্রী

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৯ পি.এম | ২৪ মার্চ ২০২৬


খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে স্বামীকে শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে হত্যা করলো স্ত্রী!  সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে এঘটনা ঘটে।  নিহত ফজলু গাজী জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে। পরে স্বামী হত্যাকাণ্ডের মূল হোতা খুকুমণিকে আটক করে স্থানীয় জনতা।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর জোড়শিং গ্রামের ফজলু গাজীর (৬৬) সাথে ২য় স্ত্রী খুকুমনির কথা কাটাকাটি শুরু হয়। রাত ৮টার দিকে স্বামীর শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে হত্যা করে। পরে স্থানীয়রা গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১ম স্ত্রীর মৃত্যুর পর পাশ্ববর্তী গ্রামের স্বামী পরিত্যক্ত খুকুমনিকে বিয়ে করেছিলেন ফজলু গাজী। খুকুমনি পাশের আংটিহারা গ্রামের মৃত শামসুর গাজীর মেয়ে।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনা শুনেছি। এখনো ঘটনাস্থলে পৌঁছে পারিনি। পরে স্বামী হত্যাকাণ্ডের মূল হোতা খুকুমণিকে আটক করে স্থানীয় জনতা। 

প্রিন্ট

আরও সংবাদ