খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

কালিগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৫৬ পি.এম | ২৪ মার্চ ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার নলতা ইনিয়নের সন্ন্যাসিরচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার তারালী গ্রামের ফারুক গাজীর ছেলে জাকারিয়া (১৩) এবং নলতার কাশেমপুর গ্রামের আহছান আলী খাঁর মেয়ে জান্নাতুন (১০)।

প্রতক্ষদর্শী দক্ষিণ নলতার বাসিন্দা আয়ুব আলী জানান, নিহত শিশুরা নানার বাড়ি এসে মাছের ঘেরে পড়ে যায়। সাতার না জানায় তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা জাকারিয়াকে ঘেরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। খোঁজাখুজির পর জান্নাতুনকেও উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, নানার বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রিন্ট

আরও সংবাদ