খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

নগরীতে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:২১ এ.এম | ২৫ মার্চ ২০২৬


নগরীতে চাঁদাবাজি মামলায় চয়ন ব্যাপারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে তাকে পূর্ব রূপসা বাসস্টান্ড থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চয়ন খুলনা সদর থানাধীন গোলাম মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
মঙ্গলবার র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, খুলনা সদর থানায় দায়ের হওয়া চাঁদাবাজি মামলার অন্যতম আসামি পূর্ব রূপসা বাসস্টান্ডে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকষ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আসামি চয়ন ব্যাপরিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মারপিট, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার গ্রেফতারের সংবাদে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পরবর্তীতে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ