খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

স্বামীকে গোপনাঙ্গে আঘাতে হত্যা, স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক ও কয়রা প্রতিনিধি |
০২:২২ এ.এম | ২৫ মার্চ ২০২৬


কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে গোপনাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। নিহত ফজলু গাজী (৬২) জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর পুত্র। সোমবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার দুইঘন্টা পর স্ত্রী খায়রুন নেছা খুকুমনিকে আটক করে পুলিশে সোর্পদ করেন স্থানীয়রা। নিহত ফজলু গাজী জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর পার্শ্ববর্তী গ্রামের স্বামী পরিত্যক্ত খুকুমনিকে বিয়ে করেন ফজলু গাজী। খুকুমনি পাশের আংটিহারা গ্রামের মৃত শামসুর গাজীর মেয়ে।
নিহত ফজলু গাজী স্বজনরা জানায়, গত ৩ বছর আগে ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যায়। তার কয়েক মাস পর একই ইউনিয়নের পার্শ্ববর্তী আংটিহারা গ্রামের  মৃত্যু শামছুর গাজীর কন্যা খায়রুন নেছা খুকুমনিকে দ্বিতীয় বিয়ে করেন ফজলু। কিন্তু সংসারে বেশ কয়েকদিন ধরে পারিবারিক কলহ চলছিল। গত সোমবার সন্ধ্যার পর জোড়শিং গ্রামের ফজলু গাজীর (৬২) সাথে ২য় স্ত্রী খুকুমনির কথা কাটাকাটি শুরু হয়। রাত ৮টার দিকে স্বামীকে শ্বাসরোধ ও গোপনাঙ্গ চেপে ধরেন, তাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পালিয়ে যায় সে (স্ত্রী)। পরে স্থানীয়রা গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
বেদকাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের  সাবেক ইউপি সদস্য মোঃ সেরাজুল ইসলাম বলেন, বিগত ৩ বছর আগে  ফজলু গাজীর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরে তার দ্বিতীয় স্ত্রী খুকুমনির সাথে পারিবারিক কলহ চলছিল।  তারই রেশ ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে খুকুমনি স্বামীর গোপনাঙ্গ চেপে ধরলে ফজলু গাজী ঘটনাস্থলে মারা যান।
এদিকে ফজলুর মৃত্যুর পর স্ত্রী খুকুমনি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পথে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কয়রা থানা পুলিশ ।
কয়রা থানার ওসি (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহত ফজলু গাজীর পুত্র আল আমিন বাদী হয়ে খুকুমণিকে আসামি করে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যকারী খুকুমনিকে আটক করেছে। নিহত ফজলু গাজীর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ