খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

সাহায্য কামনা প্রধানমন্ত্রীর কাছে

স্বেচ্ছাসেবক দলের নেতা স্বামীর চিকিৎসার অর্থ জোগাড় করতে সন্তান বিক্রি করতে চান স্ত্রী!

নিজস্ব প্রতিবেদক |
০২:২৩ এ.এম | ২৫ মার্চ ২০২৬


পাইকগাছায় স্বামী কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজ সন্তান বিক্রি করতে চান এক গর্ভধারিণী মা শাহিদা খাতুন। সাহায্য কামনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। 
আওয়ামী লীগ সরকারের দেওয়া অসংখ্য গায়েবি হামলা মামলা ও নির্যাতনের শিকার অসহায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আত্তাব গাজী অর্থ অভাবে চিকিৎসা নিতে পারছেন না। 
উপজেলার রেজেকপুর গ্রামের বাসিন্দা আত্তাব গাজী। একই সাথে কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে থেকে সরকার পতনের আন্দোলনে ছিলেন তিনি। এ কারণে শিকার হন অসংখ্য গায়েবি মামলার আসামি করা হয় তাকে। 
চার কন্যা সন্তানের জনক মোঃ আত্তাব গাজী দুরারোগ্য ব্যাধি লিভার টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছেন। স্থানীয় দলীয় নেতারও নিচ্ছেন না কোন খোঁজ খবর এমন অভিযোগ পরিবারের। দলের কোনো নেতার সহযোগিতা না পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি ও তার পরিবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট কুড়ে ঘরে চার কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি আত্তাব গাজী। অশ্র“ সিক্ত নয়নে বলেন, আমি ম্যাডামের কবর জিয়ারত ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। পিতার কান্না দেখে বড় কন্যা ৭ম শ্রেণির ছাত্রী মালা (১৪), ৫ম শ্রেণির ছাত্রী শারমিন (১১) ছোট খাদিজা (৩) ও আয়শা ২ ও স্ত্রী শাহিদা খাতুন কান্নায় ভেঙে পড়েন। 
স্ত্রী শাহিদা খাতুন জানান, রাজনীতি করতে গিয়ে ব্যাবসা-বাণিজ্য সব কিছু শেষ হয়েছে। পুলিশ ও আ’লীগের নেতাদের নির্যাতনের একাধিকবার জেল হাজতে থেকেছেন। কখনো বাড়িতে থাকতে পারিনি। স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনে নিজের সন্তান বিক্রি করতেও রাজি আছি। তবে মানুষের সাহায্য সহযোগিতা পেলে ভালো হয়।

প্রিন্ট

আরও সংবাদ