খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী ফারুক আজিমের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ২৫ মার্চ ২০২৬


নগরীর খালিশপুর থানা দিন ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর প্রার্থী ও সাবেক ওয়ার্য কমিশনার মরহুম আব্দুল জব্বারের কনিষ্ঠপুত্র ফারুকে আজিম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)।
গেল সোমবার রাত সাড়ে আটটায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  গতকাল মঙ্গলবার সকাল দশটায় গোয়ালখালী রশিদিয়া কওমিয়া মাদ্রাসা চত্বরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজার শেষ করে গোয়ালখালী সরকারি কবরস্থানে তাকে দাফন করা হয়।  
জানাজা নামাজে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর  শেখ জাহিদুল ইসলাম রাজিব, সাবেক ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন পিন্টু, মোসাদ্দেক বিল্লাহ মাসুক, শেখ আলী শেখ মানু, যুবদল নেতা আব্দুর রহমান, শেখ জিহাদ, মাসুম, তালিম, নুর আলীসহ অনেকে। 

প্রিন্ট

আরও সংবাদ