খুলনা | বুধবার | ২৫ মার্চ ২০২৬ | ১০ চৈত্র ১৪৩২

রূপসায় মাদকাসক্ত যুবকের মৃত্যু

রূপসা প্রতিনিধি |
০২:২৬ এ.এম | ২৫ মার্চ ২০২৬


রূপসার টুঙ্গিপাড়া ফিসের প্রোপাইটার মৎস্য ব্যবসায়ী নূর মোহাম্মদ টুলু বিশ্বাসের বড় পুত্র মাদকাসক্ত আবু বক্বর (২৫) গতকাল মঙ্গলবার দুপুরে রূপসা বাস স্ট্যান্ডের সন্নিকটে একটি স’মিলের সামনে আকস্মিক মৃত্যুবরণ করেছে। এলাকাবাসী জানায় আবু বক্করের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ব্যবসায়িক প্রয়োজনে তার পিতা বাগমারা চর রূপসায় ইকবাল মার্কেটের পাশে একটি বাড়ি ক্রয় করে সেখানে বসবাস করতেন। এক সময় জাঁকজমকভাবে ব্যবসা করলেও টুলু বিশ্বাসের ব্যবসা বর্তমান বন্ধ  রয়েছে। এছাড়া তিনি এখন নিয়মিত রূপসায় থাকেন না। প্রত্যক্ষদর্শীরা জানান ছেলেটি দুপুরের দিকে মিলের সামনে এসে শরীরে ঝাঁকুনি দিয়ে লুটিয়ে পড়ে মারা যায়। 
রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান আবু বকর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং তার পরিবারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছে। স¤প্রতি একটি ভ্রাম্যমাণ আদালতের সাজা শেষে সে এলাকায় আসে এবং পুনরায় মাদক সেবনে জড়িয়ে পড়ে। আকস্মিক স্টোকে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পূর্বেও একবার উক্ত যুবকর স্ট্রোকে আক্রান্ত হয়েছিল বলে জানা গেছে। নিহতের লাশ গোপালগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ