খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিল পাকিস্তান

খবর প্রতিবেদন |
০৬:২১ পি.এম | ২৫ মার্চ ২০২৬

 

পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। একটি সূত্র আলজাজিরাকে নিশ্চিত করেছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির দাবি ইরানের কাছে পৌঁছে দিয়েছে।

আলজাজিরার ওসামা বিন জাভেদ জানিয়েছেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়াও খবর পাওয়া গেছে, আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন।

এদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্র বিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করছে’।

আরমাগান বলেন, এর লক্ষ্য হলো উত্তেজনা প্রশমিত করা এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং দেশটি অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে মিলে নিজেদেরকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সূত্র : আলজাজিরা। 

প্রিন্ট

আরও সংবাদ