খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

এক মন্ত্রী, এক প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

খবর প্রতিবেদন |
১১:১৩ পি.এম | ২৫ মার্চ ২০২৬

 

একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।

অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন জানিয়ে আজ বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রিন্ট

আরও সংবাদ