খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

রাখালগাছি দারুস্ সুন্নাহ্ দাখিল মাদ্রাসার সভাপতি আরিফ

শেখ চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ২৫ মার্চ ২০২৬


বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আরিফ শেখ। মঙ্গলবার দুপুর ১২টায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 
এর আগে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী তফসিল মোতাবেক দাখিলকৃত মনোয়নপত্র গত ২ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান সুপারের কক্ষে যাচাই-বাছাই সম্পন্ন হয়। ৫ জন অভিভাবক সদস্য ও ৪ জন শিক্ষক প্রতিনিধি এককভাবে মনোনয়নপত্র দাখিল করেন। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ৯ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করে ভোটার তালিকা প্রণয়ন করা হয়। অভিভাবক সদস্যদের ৯ ভোটের মধ্যে ৫ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ আরিফ শেখ নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ জাহাঙ্গীর হোসেন ৪ ভোট পান।
ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ। তিনি গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠুভাবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন করেন। নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরিফ শেখ প্রতিষ্ঠানের উন্নয়নে দল মত নির্বিশেষে সকলে মিলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ