খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী

রামপাল প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ২৫ মার্চ ২০২৬


রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন মলি­কেরবেড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাওলাদার জাহিদুল ইসলাম, পেড়িখালী ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মোতাহার আলী। উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল­া তরিকুল ইসলাম শোভনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, বাইনতলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম, উপজেলা যুবদলের আহবায়ক মলি­ক জিয়াউল হক জিয়া প্রমুখ।
বক্তারা বিএনপি’র হাতকে শক্তিশালী তারেক রহমানের সরকারকে বেগবান করতে নিরলসভাবে কাজ করার আহŸান জানান। আগামীতে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে যোগ্য নেতা রাজপথের লড়াকু সৈনিক কাজী জাহিদুল ইসলামকে সমর্থন করার আহŸান জানান। তারা এলাকার নির্বাচিত সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী জননেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতকে শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন। বিগত নির্বাচনে দলের সাথে যারা বেঈমানি করেছে চিহ্নিত করে তাদের থেকে সতর্ক থাকার আহŸানও জানান নেতৃবৃন্দ। 

প্রিন্ট

আরও সংবাদ