খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

গণহত্যা দিবস উপলক্ষে দাকোপ উপজেলা প্রশাসনের আলোচনা সভা

দাকোপ প্রতিনিধি |
১১:৪৬ পি.এম | ২৫ মার্চ ২০২৬


দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা স¤প্রসারণ ভবনের অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু সভাপতিত্ব করেন।
উপজেলা সমাজ সেবা অফিসার প্রজিত কুমার রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ শামীনুর রহমান, নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, আইসিটি অফিসার সমীর কুমার বিশ্বাস, অধ্যক্ষ অসীম কুমার থানদার, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, বিএনপি নেতা এস এম গোলাম কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারি কর্মকর্তা মোঃ জাকারিয়া আল হেলাল, সহকারি অধ্যাপক প্রবীর ভাদুড়ি, সহকারি অধ্যাপক আকুঞ্জী রেজওয়ান হোসেন, মোঃ ফিরোজুল ইসলাম প্রমুখ।

 

প্রিন্ট

আরও সংবাদ