খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

দেবহাটায় গণহত্যা দিবসের আলোচনা সভা সভা

দেবহাট প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ২৫ মার্চ ২০২৬


দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল­া, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, প্রধান শিক্ষক মদন মোহন পাল, ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রতিনিধিসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, পল­ী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, আনছার ভিডিপির বৈশাখী রানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীমহল। সভায় ২৫ মার্চকে কালোরাত আখ্যা দিয়ে বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এই কালো রাতে যে গণহত্যা চালিয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অপরাধ। সেই শোককে শক্তিতে পরিণত করে আমাদের দেশের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ।

প্রিন্ট

আরও সংবাদ