খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

নবীন ফ্যাশন বন্ধ: ডিএমপির তদন্ত কমিটি, ওসি-এএসআই ক্লোজ

খবর প্রতিবেদন |
০২:০০ এ.এম | ২৬ মার্চ ২০২৬

 

রাজধানীর মগবাজার এলাকায় আলোচিত পাঞ্জাবির দোকান ‘নবীন ফ্যাশন’ বন্ধ করে দেওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে গত শুক্রবার (২০ মার্চ) মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শোরুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়।

এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ