খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ

স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরি

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ২৬ মার্চ ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ ৫৬ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার করতে হয়। রাষ্ট্রের গুনগত পরিবর্তন সাধন না করে কেবল ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিণত হয়। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দীর কালেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকের এই স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহŸান করবো যে, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করুন।
গতকাল বুধবার সন্ধ্যায় নগর কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে সেক্রেটারী মুফতী ইমরান হুসাইনের পরিচালনায় নির্বাচন পরবর্তী তৃণমূল প্রতিনিধি সভা, ঈদ পুনর্মিলনী ও স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল।
সভায় মহান মুক্তিযুদ্ধের ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও হতাহতের শিকার সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন  ও মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান প্রদর্শন করেন।
আরো উপস্থিত ছিলেন আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মাওঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, মেহেদী হাসান সৈকত, মোঃ হুমায়ুন কবির, মুফতী ইসহাক ফরীদি, গাজী ফেরদাউস সুমন, মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া, এড. কামাল হোসেন, মোল্লা রবিউল ইসলাম তুষার, কারী মোঃ জামাল উদ্দিন, মাওঃ নাসিম উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা জি এম কিবরিয়া, বন্দ সরোয়ার হোসেন, মোঃ বাদশা খান, মারুফ হোসেন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মুফতী আমানুল্লাহ, এইচ এম আরিফুর রহমান, গাজী মিজানুর রহমান, মোঃ মঈন উদ্দিন, আব্দুস সালাম, আমজাদ হোসেন, জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন, এসএম আবুল কালাম আজাদ, মোঃ আব্দুর রশিদ ও মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ