সময়ের খবর

খুলনা | শনিবার | ২৪ জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২

পাইকগাছায় সুস্থতা কামনায় দোয়ার পূর্বে বাপ্পী

খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নন তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সর্বস্তরের মানুষ মোনাজাত করছেন। তিনি জাতীয় ঐক্যের প্রতীক এবং দেশের সব শ্রেণি পেশার মানুষের শ্রদ্ধার পাত্র। তিনি দ্রুত সুস্থ হয়ে ফের দেশের কল্যাণে ভূমিকা রাখবেন বলেন প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় খালেদা জিয়ার তুলনা শুধুই খালেদা জিয়া। তার প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে অত্যাধুনিক বাংলাদেশ বিনির্মাণে খালেদা জিয়াকে পুনরায় ঐক্যবদ্ধ জাতিগঠনে ভূমিকা রাখতে সহযোগিতা করুন।
গতকাল শনিবার বিকেলে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়ার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন। বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও হাজারো মুসল্লির সমবেত পাইকগাছা পৌরসভা চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়ার পূর্বে জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপি’র নেত্রী নয়। তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। শেখ হাসিনার ষড়যন্ত্র ও নানামুখী নির্যাতনের শিকার হয়ে আজ আমাদের নেত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’ পাইকগাছা-কয়রাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমি কয়রা-পাইকগাছাবাসীর সেবক হতে এসেছি; তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ৩১দফা বাস্তবায়নে আমি একজন কর্মীমাত্র। আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিন; আমি বাকি জীবনটাই আপনাদের সেবায় কাটিয়ে দেবো ইনশাআল্লাহ্।
সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল ও তুষার কান্তি মন্ডলসহ দোয়া মাহফিলে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক এবং ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেন।

্্ট

আরও সংবদ