সময়ের খবর

খুলনা | শনিবার | ২৪ জানুয়ারী ২০২৬ | ১১ মাঘ ১৪৩২

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

খবর প্রতিবেদন |
০৩:০১ পি.এম | ০৭ ডিসেম্বর ২০২৫

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পীড়ার বাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক ওরফে (ঝন্টু)।

তিনি বলেন, গতকাল শনিবার (৬ ডিসেম্বর) থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।

পদত্যাগ করা নেতারা হলেন- সভাপতি, মনোজ মল্লিক ওরফে (ঝন্টু); সহ-সভাপতি, বিমল বালা; উপদেষ্টা, নারায়ণ হালদার; সদস্য, দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী, শিশির মল্লিক

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কিনা তা আমার জানা নেই।”

এদিকে, কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সদ্য গঠিত ৯ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

্্ট

আরও সংবদ