খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

বটিয়াঘাটায় আমীর এজাজ খান এমপি

বর্তমান সরকার কৃষিখাতকে শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:১৭ এ.এম | ২৬ মার্চ ২০২৬


বটিয়াঘাটা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বুধবার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বটিয়াঘাটা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। 
উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে শক্তিশালী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদন ব্যয় কমানো এবং আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার লক্ষ্যে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষকদের পানীর জন্য যে সকল খাল অমুক্ত করা প্রয়োজন সেগুলো ইজারা দেয়া হলেও তা বাতিল করে অবমুক্ত করা হবে। তিনি আরো বলেন, যেসব জায়গায় পানির কোন উৎস নেই সেসব জাগায় সাব-মার্সেবলের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুবকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস।
কৃষি অফিসার আবুবকর সিদ্দিক বলেন, সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে, যাতে তারা স্বল্প খরচে অধিক ফলন উৎপাদন করতে পারেন। এ কর্মসূচির আওতায় বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ, আমন ধান, পাট, প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সবজি বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। এতে করে কৃষকরা আগামী মৌসুমে ভালো ফলনের আশা করছেন। কৃষকরা জানান, সরকারের এ সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ