খুলনা | বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | ১১ চৈত্র ১৪৩২

রামকৃষ্ণপুর বাসন্তী পূজার বিশেষ অনুষ্ঠানে লবি

আমার চাওয়া পাওয়ার নেই, আমৃত্যু এলাকার মানুষের পাশে থাকতে চাই

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ২৬ মার্চ ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন, বিএনপি অসা¤প্রদায়িক দল। প্রধানমন্ত্রী সকল ধর্ম-বর্ণ মানুষের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকার। মনে রাখবেন আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই আমরা সমান। 
বুধবার ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর বাসন্তী পূজা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
লবি বলেন, আমার চাওয়া পাওয়ার নেই। এলাকার মানুষের কল্যাণই আমার জীবনের একমাত্র ব্রত। আমি আমৃত্যু এই এলাকার মানুষের পাশে থাকতে চাই। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ সরোয়ার হোসেন, আব্দুর রব আকুঞ্জি,  শেখ আব্দুস সালাম, ডাক্তার আলম সন্দীপ চক্রবর্তী খোকন তালুকদার, ফাল্গুনী  পরিতোষ মন্ডল বিদ্যুৎ হালদার আলমগীর হোসেন আইয়ুব আহমেদ রাব্বি খান, মর্জিনা বেগম দিবাকর বিশ্বাস  প্রমুখ।
পরে  সংসদ সদস্য লবি রঘুনাথপুর সার্বজনীন পূজা মন্দিরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৃথক সভায় বক্তৃতা করেন। এ সময় তিনি নির্বাচনী সকল প্রতিশ্র“তি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ