খুলনা | শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

বাগেরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০২:০২ পি.এম | ২৬ মার্চ ২০২৬


সারাদেশের মত বাগেরহাটেও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোর পাঁচটা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে বাগেরহাটের জেলা পরিষদ গোলাম মোঃ বাতেন দশানীস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ।

এরপরে একে একে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট রেড ক্রিসেন্ট, গণপূর্ত অধিদপ্তর, জেলা বিএনপি, মহিলা দলসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ , কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, জাতির শান্তি, সম্মৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত হওয়ার কথা রয়েছে।

এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কারাগার, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশনের কথা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ