খুলনা | শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | ১২ চৈত্র ১৪৩২

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ পি.এম | ২৬ মার্চ ২০২৬

 

খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৭টায় প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাস থেকে শোভাযাত্রা শুরু হয়ে গল্লামারী বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রভোস্ট কাউন্সিল ও বিভিন্ন ডিসিপ্লিনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সকাল ৯টায় মন্দিরে প্রার্থনা। 
 

প্রিন্ট

আরও সংবাদ