খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

কয়রায় দুর্যোগের সতর্ক বার্তা বিষয়ক এ্যাডভোকেসি সভা

কয়রা প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


কয়রায় অন্তর্ভুক্তিমূলক এলাকা ভিত্তিক দুর্যোগ সতর্ক বার্তা বিষয়ক কার্যক্রম উপলক্ষে এক এ্যাডভোকেসি সভা রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। কারিতাসের ডি,আই,ডি,আর, এম কল প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাডভোকেসি সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শুভ বিশ্বাস সভাপতিত্ব করেন। কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় সভায়  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, কামাল হোসেন, ফরহাদ হোসেন, মহারাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, বিভুতি ভূষণ রায়, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্লা, মাসুম বিল্লাহ মিন্টু, মোঃ মোস্তফা কামাল, সীমা রানী মন্ডল, সেলিনা গাউস, আমেনা খাতুন, বিবাহ রেজিস্ট্রার দ্বীন মোহাম্মদ, প্রভাষক রবিউল ইসলাম, সিপিপি সদস্য মোঃ নজরুল ইসলাম, মাহমুদ হাসান, প্রতিবন্ধী সদস্য শরিফুল ইসলাম মিল্টন, রাফেজা খাতুন, অহিদ মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিপিপি সদস্য, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ