খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

নির্বাচনী আচরণ বিধি পালনে

বটিয়াঘাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যানার ফেস্টুন অপসারণ

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


নির্বাচনী আচারণ বিধি অনুযায়ী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রার্থীর প্রচার-প্রচারণার ব্যানার পোস্টার, ফেস্টুন সরিয়ে নেয়ার ঘোষণা থাকলেও উপজেলার সব জায়গা থেকে তা সরিয়ে নেয়া হয়নি। এ অবস্থায় বিধিমালা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব শাত-ঈল ইভান সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে, গল­ামারী ব্রীজ হতে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই ধারে, জিরো পয়েন্ট হতে যশোর রোড হয়ে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুই ধারে ও জিরো পয়েন্ট হতে কৈয়া বাজার পর্যন্ত রাস্তার দুই ধারের প্রচার প্রচারণা সামগ্রী অপসারণ করান।
আজ জিরো পয়েন্ট হয়ে রূপসা সেতু রোডে বটিয়াঘাটা উপজেলার সীমানা পর্যন্ত রাস্তার দুই ধারের, গল­ামারী হতে সাচিবুনিয়া পর্যন্ত রাস্তার দুই ধারের, সাচিবুনিয়া হতে পানখালী ফেরীঘাট পর্যন্ত রাস্তার দুই ধারের, বটিয়াঘাটা উপজেলা সদর বাজার এলাকা ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় টাঙানো প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে। এছাড়া আগামী ১৭ ডিসেম্বর আমিরপুর ইউনিয়নের সীমানার শুরু থেকে ভান্ডারকোট ইউনিয়নের হালিয়া ব্রীজ পর্যন্ত রাস্তার দুই ধারে টাঙানো প্রচারণা সামগ্রী অপসারণ করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ