খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

কয়রায় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাঙচুরের অভিযোগে

কয়রা প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও স্যালো মেশিং ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য কয়রা গ্রামের সুপদ বিশ্বাস জানান পৈত্রিক সূত্রে আমার প্রাপ্ত ১.৩৩ একর জমিতে দীর্ঘদিন যাবৎ মিষ্টি পানির মৎস্য ঘেরসহ ধান চাষাবাদ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। উক্ত মৎস্য ঘেরে পানি উত্তোলন ও ধান চাষের জন্য দু’টি স্যালো মেশিন বসানো রয়েছে। গত ১১ ডিসেম্বর আমার প্রতিপক্ষ একই গ্রামের প্রফুল­ বিশ্বাসের পুত্র বিষ্ণুপদ বিশ্বাস, রফিকুল, আজগার আলী গাজী, বাবু ঢালী, সিরাজ শেখ ও আছিফ শেখ সহ আরও ১০/১৫ জন কোন কারণ ছাড়াই দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে আমার ভোগ দখলীয় জমি জবর দখল করার চেষ্টা চালায়। এমনকি আমার জমিতে বসানো স্যালো মেশিন দু’টি ভাঙচুর করে। মৎস্য ঘেরের বাসায় থাকা একটি সাব-মার্সেবল মোটর ও বিদ্যুতের সুইচ বোর্ড লুট করে নিয়ে যায় তারা। এতে করে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার জিনিষপত্র ক্ষতি হয়েছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছিনা। আমি সংবাদ সম্মেলনের মাধ্যম প্রকৃত ঘটনাটি সরেজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

্রিন্ট

আরও সংবদ