খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

ডুমুরিয়ায় এক ব্যাংকারের ঘুষিতে কৃষক জখম

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:২৬ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


ডুমুরিয়ায় এক ব্যাংকারের ঘুসিতে জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে সুব্রত মন্ডল নামের এক কৃষক। গত শুক্রবার উপজেলার সাহস ইউনিয়নে দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 
আহতের পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় দিঘলিয়া এলাকার মৃত কালিদাস মন্ডলের ছেলেদের একই এলাকার কৃষি ব্যাংকে কর্মরত গৌতম ঢালীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে সুব্রত মন্ডলের দখলে থাকা জমিতে গৌতম ঢালী চাষাবাদ করতে গেলে সংঘর্ষ হয়। এতে বাংকার গৌতমের ঘুষিতে কৃষক সুব্রত রক্তাক্ত জখম হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে খুমে’ক হাসপাতালে প্রেরণ করে। এছাড়া ওই ব্যাংকারের নানা হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি বলে তারা জানান। এ বিষয়ে জানতে চাইলে প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকার পরও তার জমিটি জবর দখল করে খাচ্ছে এমনটি দাবি করে গৌতম ঢালী জানান তার উপরও হামলা চালানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
 

্রিন্ট

আরও সংবদ