খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

রামপাল মাধ্যমিক শিক্ষা অফিস সহায়কের বিরুদ্ধে অভিযোগ

রামপাল প্রতিনিধি |
১১:২৬ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটের রামপালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হেমায়েত শেখ। 
অভিযোগে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ লুৎফর রহমান শ্রীফলতলা গ্রামের মোঃ হেমায়েত শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখকে ভুল বুঝিয়ে একটি ব্যাংক একাউন্ট খোলান। এরপর তার ওই চেক বই থেকে স্বাক্ষরিত তিনটি চেক কৌশলে নিয়ে নেন লুৎফর রহমান। পরবর্তীতে ওই চেকের উপর ৬ লক্ষ টাকা লিখে পাওনা টাকা দাবি করে বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করেন। অভিযোগে আরো উলে­খ করা হয় ইয়াসিন মূলত দিনমজুরি ও একজন ভ্যান চালক। তাদের এই উপার্জন ছাড়া আর কোনো আয়ের উৎস নেই। তাদের সরলতার সুযোগ নিয়ে লুৎফর রহমান এমন অপকর্ম করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে দোষীকে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগের বিষয়ে লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক হওয়ায় আমাকে জমি দিবে মর্মে তারা আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন। কিন্তু এখন জমিও দিচ্ছে না আর টাকাও ফেরত দিতে চাইছে না। প্রতিকার চেয়ে আমি বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত যে সিদ্ধান্ত দিবে আমি সেটা মেনে নিবো।

্রিন্ট

আরও সংবদ