খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

ফুলতলার জামিরা স্কুল এন্ড কলেজে শিখন শেখানো কার্যক্রমের মনিটরিং ও মতবিনিময়

ফুলতলা প্রতিনিধি |
১১:২৬ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


শিখন শেখানো কার্যক্রমের অগ্রগতি মনিটরিং ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা রোববার সকাল ১০টায় ফুলতলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গাজী মারুফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর বিএম আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক ড. মোঃ আনিস-আর-রেজা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, খুলনা জেলা শিক্ষা অফিসার ছয়েদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম। সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোঃ নেছার উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলী, খাজিদা খাতুন প্রমুখ।    
 

্রিন্ট

আরও সংবদ