খুলনা | শনিবার | ১৭ জানুয়ারী ২০২৬ | ৪ মাঘ ১৪৩২

ফুলতলায় ওয়ারেন্টভুক্ত আসামি কাদের গ্রেফতার

ফুলতলা প্রতিনিধি |
১১:২৭ পি.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


ফুলতলা থানা পুলিশ অভিযান চালিয়ে ফুলতলার আলকা আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকা থেকে রোববার দুপুরে ওয়ারেন্টভুক্ত আসামি রাতুল ভূঁইয়া রওফে কাদের (৩৬) কে গ্রেফতার করেছে। সে দামোদর ভূঁইয়াপাড়ার লিটু ভূঁইয়ার পুত্র। থানার এসআই শফিকুল ইসলাম জানান, কাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। এছাড়া তিনি গাঁজা সেবন ও বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে ফুলতলা থানায় একাধিক মামলা রয়েছে। রোববার বিকালে কাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।    
 

্রিন্ট

আরও সংবদ