খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খবর ডেস্ক |
১১:৫৭ পি.এম | ২৭ মার্চ ২০২৬


সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা উপজেলার সকল সরকারি বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ। 
বাগেরহাট : দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি-বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোর পাঁচটা ৫৯ মিনিটে রাষ্ট্রের পক্ষে বাগেরহাটের জেলা পরিষদ গোলাম মোঃ বাতেন দশানী¯ শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে একে একে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, সড়ক বিভাগ, ¯ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাট রেড ক্রিসেন্ট, গণপূর্ত অধিদপ্তর, জেলা বিএনপি, মহিলা দলসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহিদ মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা কারাগার, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সাতক্ষীরা : প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। একই সাথে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। একই সঙ্গে বীর শহিদ আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত ও দোয়া করা হয়। 
সকাল ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের পর পুলিশ, আনসার, কারারক্ষী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মনোজ্ঞ মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপ¯িত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনসাধারণ।
বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় আরও যেসব কর্মসূচি পালিত হচ্ছে তার মধ্যে রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, খুলনা রোড মোড়, নিউ মার্কেট মোড় ও শহিদ আব্দুর রাজ্জাক পার্কসহ জনসমাগম¯লে প্রজেক্টরের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
পাশপাশি হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিবেশিত হয় বিশেষ খাবার। বিকেল ৩টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং বিকেল ৪টায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে। এছাড়া গত ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপ¯িতিতে ২৫ মার্চের গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ স্মৃতিচারণ সভার নির্দেশনা দেওয়া হয়।
দাকোপ : দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় ২ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি, দাকোপ থানা, চালনা পৌরসভা, দাকোপ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়। সুবিধা জনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বা¯্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন গাইন, মনোজ কান্তি রায়, মোহিত চন্দ্র রায়, বিএনপি নেতা আব্দুল মান্নান খান, মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জি এম রেজা প্রমুখ। এসময়ে সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তি উপ¯িত ছিলেন। পরবর্তীতে বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
ফুলতলা : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা হয়। এরপর শহিদ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আজগার লবি, ইউএনও সুচি রানী সাহাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরে অনুষ্ঠানিকভাবে ¯ানীয় ডাবুরমাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়। এরপর সকাল ১০টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ ও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। বেলা ১১টায় উপজেলা শহিদ হাবিবুর রহমান মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহার সভাপতিত্বে সভায় উপ¯িত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) তৌহিদ রেজা, উপজেলা স্বা¯্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলিফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ শাহ, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, বীর মুক্তিযোদ্ধা মোনজেল সরদার প্রমুখ।   
অপরদিকে নাগরিক আন্দোলন ফুলতলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন গাজী নওশের আলী, আহসানুল হক লড্ডন, টিপু গাজী, প্রভাষক অলিপ বিশ্বাস, সাবেক পোষ্ট মাস্টার শহিদুল ইসলাম, শ্রমিক নেতা আঃ মজিদ মোল্যা, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, আঃ আজিজ, আনোয়ার হোসেন প্রমুখ। 
রূপসা : সকালে রূপসা উপজেলা বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, রূপসা থানা, রূপসা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, রূপসা পল্লী বিদ্যুৎ সমিতি, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রূপসা প্রেসক্লাব, সেনের বাজার পল্লী বিদ্যুৎ সমিতি, রূপসা সাব রেজিস্ট্রি অফিস ও সিপিবিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও একাডেমি সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, স্বা¯্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, পল্লী বিদ্যুৎ এজিএম এমএ হালিম খান, কনক হোসেন, অধ্যক্ষ অজিত সরকার, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, মইন উদ্দিন, গোলাম মোস্তফা, বজলুর রশিদ আজাদ, রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন। এসময় উপ¯িত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, বীর মুক্তিযোদ্ধা  খায়রুল হোসেন, এড. মুজিবুর রহমান, মুস্তাইন তালুকদার, বজলুর রশিদ আজাদ, ওয়াজেদ শিকদার, রবীন্দ্রনাথ বিশ্বাস, হরষিত রায়, আবুল ফজর হেলাল, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন, বিএনপি নেতা হুমায়ূন কবীর, মহসিন জমাদ্দার, খন্দকার শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী নেতা হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, সাইফুল ইসলাম প্রমুখ।
রূপসা উপজেলা বিএনপি : সকালে উপজেলা বিজয় মঞ্চে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপ¯িত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, মহসিন জমাদ্দার, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, কামরুল ইসলাম কচি, সরদার শিহাবুল ইসলাম, খান আলিম হাসান, মাসুদ খান, শামীম হাসান, তরিকুল ইসলাম রিপন, মোকাররম হোসেন, জাহাঙ্গীর হালদার, নাঈম আহম্মেদ, মনিশংকর রায়, আলামিন লস্কর, আকতার শেখসহ ¯ানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
পাইকগাছা :দিবসটি উপলক্ষে প্রত্যুষে স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা স্বা¯্য কমপ্লেক্স, সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, আইনজীবী সমিতি, সোনালী ব্যাংক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবসা সাহিত্য অঙ্গণ ও সমাজকল্যাণ সং¯া, নিরাপদ সড়ক চাই নিসচা, পাইকগাছা প্রেসক্লাব, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বনানী সংঘ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মার্চপাস্ট অনুষ্ঠানে পুলিশ, আনসার, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা এবং উপজেলা প্রশাসন ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপ¯িত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডাঃ ফারজানা ইয়াসমিন (লিসা), সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, ওসি গোলাম কিবরিয়া, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপজেলা স্বা¯্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জামায়াতের জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা,  মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, আইনজীবী সমিতির সভাপতি এড. জিএম আব্দুস সাত্তার, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সং¯ার সভাপতি সুরাইয়া বানু ডলি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, গণমাধ্যম কর্মী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, প্রভাষক লুৎফা ইসলাম ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। 
কয়রা : দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, কয়রা সরকারি মহিলা কলেজ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কপোতাক্ষ মহাবিদ্যালয়, ফায়ার সার্ভিস, কয়রা বাজার কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বা¯্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা স, ম নুরুল হুদা, ইমদাদুল হক  প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চিতলমারী : সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরে পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ। পরে উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 
এছাড়া দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯িত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান। এসময় অন্যান্যর মধ্যে উপ¯িত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না প্রমুখ।  
সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ৩ টায় লাঠিখেলা, প্রীতি ফুটবল ম্যাচ, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা স্বা¯্য কমপ্লেক্সে ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। 
কালিগঞ্জ (সাতক্ষীরা) : সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন, কালিগঞ্জ থানা, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ সোহরাওয়ার্দী পার্কের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় সরকারি কবর¯ানে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার-ভিডিপি, স্কাউট ও রোভারদের সমন্বয়ের কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম খাঁন এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন।
বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাইনুল ইসলাম খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মহান মুক্তিযুদ্ধে শহিদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিকেল ৩টায় উপজেলা লেডিস ক্লাব সংলগ্ন মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক গঠন যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বলে জানা গেছে।
আশাশুনি : থানা চত্ত¡রে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহিদ স্মৃতিসৌধ চত্বরে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্তর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, আশাশুনি সরকারি কলেজ, উপজেলা স্বা¯্য কমপ্লেক্স, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ, আঞ্চলিক প্রেসক্লাব, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্ট করেন। এরপর পুরস্কার বিতরণ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্তর সভাপতিত্বে আলোচনা সভায় সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি)(পিরোজপুর) এস এম হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান ও মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন। এসময় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপ¯িত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিকাল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
শ্যামনগর : সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে উপজেলার গোপালপুর মহান মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, শ্যামনগর উপজেলা শাখার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সকল সরকারি কর্মকর্তাবৃন্দ,  উপজেলা বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সমন্বয় পরিষদ সহ অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে গোপালপুর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুল খালেক। পরবর্তীতে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এরপর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা সহ বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মডেল ইসলামিক ফাউণ্ডেশনের শাহজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এনজিও বিভিন্ন কর্মসূচি পালন করে।
 

প্রিন্ট

আরও সংবাদ