খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

খুবির কর্মচারী সুজন খানের পিতার ইন্তেকাল, উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ২৮ মার্চ ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন অফিসে কর্মরত পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর সুজন খানের পিতা মজিবুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে গত ২২ মার্চ বিকেল আনুমানিক ৫টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৩ মার্চ বেলা ১১টায় গোপালঞ্জের মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ