খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মহসীনের ভাইয়ের ইন্তেকালে শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ২৮ মার্চ ২০২৬


খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য মোঃ মহসীন হাওলাদার বাবুলের বড় ভাই মোঃ সিদ্দিকুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল শুক্রবার  দুপুর সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, স্ত্রীসহ গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর আমতলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা অনুষ্ঠিত হয়। শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছন সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম তালুকদারসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।  

প্রিন্ট

আরও সংবাদ