খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে

মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের দু’টি যুদ্ধের জাহাজ উন্মুক্ত

মোংলা প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ২৮ মার্চ ২০২৬


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার মোংলা নৌবাহিনী ও কোস্ট গার্ডের দু’টি যুদ্ধের জাহাজ উন্মুক্ত করে রাখা হয় জনসাধারণের জন্য। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিগরাজ নৌঘাঁটিতে যুদ্ধ জাহাজ “বানৌজা আবুবকর” এবং বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনে জাহাজ “বিসিজিএস কামরুজ্জামান” সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়।
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ঘুরে দেখার সুযোগ পান দর্শনার্থীরা। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোংলা নৌবাহিনীর জাহাজ “বানৌজা আববকর” সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে নৌবাহিনীর জাহাজ বানৌজা আবুবকর পরিদর্শন করেন নারী-পুরুষসহ বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ। 
এদিকে, কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তর থেকে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিগরাজে বাংলাদেশ কোস্ট গার্ড যুদ্ধ জাহাজ “বিসিজিএস কামরুজ্জামান” সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। দর্শনার্থীরা জাহাজ পরিদর্শনকালে গভীর সমুদ্র এলাকার নিরাপত্তায় কোস্ট গার্ড বাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারনা দেন কোস্ট গার্ড সদস্যরা। একই দিনে কোস্ট গার্ড স্টেশন রূপসায় বিসিজিএস তৌহিদ জাহাজটি ঘুরে দেখার সুযোগ পান খুলনা ও রূপসা এলাকার দর্শনার্থীরা।
এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলা নৌ-অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা। এসময় সাংবাদিকদের ব্রিফিং করেণ বানৌজা আবুবকর জাহাজের অধিনায়ক ও বিসিজিএস কামরুজ্জামান’র অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান। এসময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ