খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

মহান স্বাধীনতা দিবসের আলোচনায় গোলাম পরওয়ার

সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ২৮ মার্চ ২০২৬


জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পরেও দেশে রাজনৈতিক বিভাজন ও মতভেদ বিদ্যমান। একটি স্বাধীন দেশে জাতীয় ঐক্য সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে তার অভাব রয়েছে। তিনি বলেন, “জনগণের ইচ্ছা ও আকাক্সক্ষাই একটি রাষ্ট্রের মূল ভিত্তি, যা সংবিধানেও স্বীকৃত। কিন্তু যখন এই আকাক্সক্ষা উপেক্ষা করা হয়, তখনই সৃষ্টি হয় অসন্তোষ ও আন্দোলন।” সমাধানের পথ হিসেবে তিনি সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংঘাত নয়, বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এবং সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। তিনি স্বাধীনতা দিবসের অঙ্গীকার হিসেবে এমন একটি রাষ্ট্র গঠনের আহŸান জানান।
বৃহস্পতিবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর জামায়াতের মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। নগর জামায়াতের সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি’র পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মিম মিরাজ হোসাইন, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার মোল­া আলমগীর হোসেন, অধ্যাপক আবু রুবাবা, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক জুলফিকার আলী, আ স ম মামুন শাহীন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল­াহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মুনাওয়ার আনাসারী, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, জাহিদুর রহমান নাঈম ও আব্দুল আওয়াল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ