খুলনা | শনিবার | ২৮ মার্চ ২০২৬ | ১৩ চৈত্র ১৪৩২

নগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় মনি

স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার আদর্শেই নতুন প্রজন্মকে এগোতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ২৮ মার্চ ২০২৬


বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন, স্বাধীনতার ঘোষণা প্রদান এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মূল নায়কে পরিণত হয়েছেন। নতুন প্রজন্মের উচিত তার জীবন ও কর্ম সম্পর্কে জানা এবং তার আদর্শ অনুসরণ করে রাজনীতি করা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর আওয়ামী লীগ নির্বাচন ছাড়াই ক্ষমতায় এসে গণবিরোধী শাসন কায়েম করে এবং সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের জনআকাক্সক্ষাকে ক্ষুণœ করে। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। পরবর্তীতে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়া রাষ্ট্র পরিচালনায় এসে দেশকে সঠিক পথে পরিচালিত করেন।
মনিরুজ্জামান মনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান সংবিধানে “বিসমিল­াহির রাহমানির রাহিম” সংযোজন এবং আল­াহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, সংবাদপত্র, বিচার বিভাগ ও জনগণের স্বাধীনতা নিশ্চিত করেন। পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার, প্রবাসে জনশক্তি রপ্তানি, রেমিট্যান্স আয়ের পথ সুগম করা এবং গার্মেন্টস শিল্পের বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তোলেন। তিনি দাবি করেন, বিগত কয়েক দশকের অভিজ্ঞতায় প্রমাণিত শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ ও সৎ রাষ্ট্রনায়ক, যিনি দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পি, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাছুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হারুনুর রশিদ, ড্যাব মহানগর শাখার সভাপতি ডাঃ মোস্তফা কামাল, খুলনা জেলা আইনজীবী সমিতির আহŸায়ক এড. আব্দুল­াহ হোসেন বাচ্চু এবং খুলনা প্রেসক্লাবের আহŸায়ক এনামুল হক। 
এর আগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ৬টা ৩০ মিনিটে গল­ামারি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ