খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

খুলনায় বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ২৯ মার্চ ২০২৬


খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শাহিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপি’র সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা কে এম হুমায়ুন কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের উন্নয়নে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুমহল সমাজ কল্যাণ সংস্থা মানুষের কল্যাণে যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। তিনি বলেন, সমাজে এখনও অনেক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঈদের মতো উৎসব সামাজিক স¤প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি আরও বলেন, সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় এ ধরনের সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল¬া ফরিদ আহমেদ। এছাড়াও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মিলটন, কে এম মাহবুব আলম, রকিবুল ইসলাম মতি, শিশির রঞ্জন মল্লি¬ক, শেখ আল এহসান, মোহাম্মদ শাহজাহান হোসেন, আশরাফুল ইসলাম নূর, কাজী আশরাফুর রহমান সাগর, আলি পাকবাজ জুয়েল, লিটন ইরফান, পাইলট কুমার গাইন, জিয়াউর রহমান খান আপন, বেলাল হোসেন, আবু আনসারী মুন্না ও অনিকসহ অনেকে।
অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। শেষে সংগঠনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ