খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ প্রীতি সমাবেশে গোলাম পরওয়ার

দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পূর্ণ দায় সরকারের

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ২৯ মার্চ ২০২৬


গণভোটের রায়কে উপেক্ষা করে সরকারি দলের ভ‚মিকার প্রশ্ন তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরুলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, একই প্রক্রিয়ায় গণভোট ও সংসদ নির্বাচন আয়োজন করে একটিকে বৈধ আর অন্যটিকে অবৈধ বলা হচ্ছেÑযা বিবেক বিরোধী ও প্রতারণার শামিল। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার দম্ভে সরকার যদি জনগণের ওপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তবে তার পরিণতি শুভ হবে না। অতীতের উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, “কর্তৃত্ববাদী শাসকরা সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণকে দমন করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনিÑতাদের দেশ ছাড়তে হয়েছে।” 
সরকারের প্রতি সরাসরি বার্তা দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পূর্ণ দায় সরকারের। তিনি স্পষ্ট করে দেন, সংকট দীর্ঘায়িত হলে এর দায়ও সরকারকেই বহন করতে হবে। দেশকে আর সংঘাতের দিকে ঠেলে দেবেন না, জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন না বলেন তিনি। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্যাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, মহানগরী জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জামায়াতের দাকোপ-বটিয়াঘাটা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। 
মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ডাঃ সাইফুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবীর, মুনসুর আলম চৌধুরী, ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান, মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান ও কাজী মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, দৌলতপুর থানা সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আনিসুর রহমান মন্টু, সোনাডাঙ্গা বাস টার্মিনাল সভাপতি কামাল হোসেন, আব্দুল বারেক, আসলাম শেখ, মাসুম বিল্লাহ, খুলনা সদর থানা সভাপতি হায়দার আলী নিরু, হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, আড়ংঘাটা থানা সভাপতি শাহিনুল ইসলাম, লবণচরা থানা সভাপতি সাখাওয়াত হোসেন, দৌলতপুর থানা সেক্রেটারি মাহবুবুর রহমান জুনায়েদ, দৌলতপুর জুট প্রেস এন্ড রেলিংয়ের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, শ্রমিক নেতা বুলবুল কবির, সাইফুর রহমান, মুজাহিদুল ইসলাম বিপ্লব, বদরুর রশিদ মিন্টু, সাইফুল ইসলাম, দবির উদ্দিন মোল্লা, আব্দুল হাকিম, মাসুদ, রকিবুল, হাসান, কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিন্দু মহাজোট নেতা কৃষ্ণ নন্দী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ১১ দলীয় নির্বাচনী জোট আন্দোলনে নামতে বাধ্য হবে। তিনি ভারতের সা¤প্রতিক বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
আগামী ২৯ তারিখের সংসদ অধিবেশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে কৃষ্ণ নন্দী বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান যে নির্দেশ দিবেন, তা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমরা কি লড়াই করতে রাজি? এ প্রশ্নের জবাবে নেতাকর্মীরা ‘ইনশাআল্লাহ’ বলে সাড়া দেন। তিনি তারেক রহমান এর প্রতিও আহŸান জানিয়ে বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন। তা না হলে এই রাজনৈতিক সংকট মোকাবেলায় রাজপথে নামলে তার দায় আপনাকেই নিতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ