খুলনা | রবিবার | ২৯ মার্চ ২০২৬ | ১৪ চৈত্র ১৪৩২

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ৩০ এপ্রিল

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ২৯ মার্চ ২০২৬


খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্লাবের সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়।
সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, খুলনা প্রেসক্লাবের সদস্য ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, ক্লাব সদস্য ও সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ক্লাব সদস্য কাজী মোতাহার রহমান, আবুল হাসান হিমালয়,  অমিয় কান্তি পাল, মোঃ রাশিদুল ইসলাম, মোহাম্মদ মিলন, শেখ কামরুল আহসান, এ এইচ এম শামিমুজ্জামান, কাজী শামিম আহমেদ ও আলমগীর হান্নান।
ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩১ মার্চ সন্ধ্যা ৭টা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ ৫ এপ্রিল বিকেল ৪টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ এপ্রিল সন্ধ্যা ৭টা, মনোনয়নপত্র বিলি ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত), মনোনয়নপত্র দাখিল ৯ এপ্রিল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং পরপর বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১২ এপ্রিল সন্ধ্যা ৬টা, খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ১৩ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত, একই দিনে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানী ও নিষ্পত্তি সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে, মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ এপ্রিল বিকেল ৫টা, বার্ষিক সাধারণ সভা ২৯ এপ্রিল বেলা ১১টা, বার্ষিক নির্বাচন ৩০ এপ্রিল-’২৬, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনাশেষে ফলাফল ঘোষণা করা হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ