খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

অরক্ষিত বিদ্যুতের তার কেড়ে নিল ঘের মালিক অলিউলের প্রাণ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
০৪:৫৭ পি.এম | ২৯ মার্চ ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জে অরক্ষিত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল শেখ অলিউল ইসলাম (৩৫) নামে এক ঘের মালিকের।

​রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিউল গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল। এসময় মোটরের একটি অরক্ষিত (কাভারবিহীন) বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন।

​কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ