খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

মোংলা প্রতিনিধি |
০৫:০৬ পি.এম | ২৯ মার্চ ২০২৬


মোংলার বিভিন্ন এলাকায় পেট্রোল, অক্টেন ও ডিজেলের জন্য হাহাকার চললেও অসাধু ব্যবসায়ী এবং সরকারী-বেসরকারী ডিপো মালিক ও কর্মকর্তা মজুদ করে রাখার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে অবধৈভাবে মজুদ করা ১২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা। রবিবার মধ্যরাতে দ্বিগরাজের একটি তেল ডিপো থেকে এ তেল উদ্ধার করা হয়। আজ রোববার (২৯ মার্চ) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে দৈনন্দিন ব্যবহৃত পেট্রোল, অক্টেন ও ডিজেলের জন্য হাহাকার চলছে। কিছু কিছু সরকারী-বেসরকারী মালিক ও কর্মকর্তা এ সকল পন্য মজুদ করে মোটা অংকের টাকা মুনাফা করছে বলেও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। এরই মধ্যে মোংলা উপজেলার কয়েকটি ব্যবসায়ীর ডিপো ও তেল সরবরাহ প্রতিষ্ঠানে অভিযানও চালানো হয়েছে। করা হয়েছে জরিমানাও।

এমনই এক গোপন সংবাদের সুত্রধরে রবিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক এর সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ওই প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। এ তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে অবৈধভাবে মজুদকৃত ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি ডিজেল তেল পাওয়া গেলে তা জব্দ করা হয়। এ তেলের বাজার মুল্য প্রায় ১২ লক্ষ ১০ হাজার ৮৫০ টাকা বলে জানায় অভিযানকারীরা। পরে সেই জ্বালানি ডিজেল জব্দ করে রাখা হয় এবং কেন কাগজপত্র বিহীন এ ডিজেল মজুদ রাখা হয়েছে, যমুনা পেট্রোলিয়াম লিমিটেড’র মোংলা অয়েল ইনস্টলেশন কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদকৃত তেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) বাগেরহাটের তত্ত¡বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও বলেন, মোংলা বন্দর ও এর আশাপাশ এলাকাসহ দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন। 

প্রিন্ট

আরও সংবাদ