খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন

বিরোধী দলের নোটিশ, স্পিকার বললেন— ‘আলোচনার সুযোগ দেয়া হবে’

খবর প্রতিবেদন |
০৭:০০ পি.এম | ২৯ মার্চ ২০২৬

 

দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ‘গণভোট’ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদে নোটিশ উত্থাপন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই নোটিশ দেওয়া হয়।

অধিবেশন চলাকালীন বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত এই নোটিশটি আমলে নিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী নির্ধারিত কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দেওয়া হবে।

এ ছাড়া, সংবিধান সংস্কার পরিষদ আলোচনার আহবান জানিয়ে নোটিশ দিয়েছে বিরোধী দল। এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, সংবিধান সংস্কার বিষয়ে যথাবিহিত ব্যবস্থা নেয়া হবে।

বিরোধী দলের সদস্যরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের বিধান ফিরিয়ে আনা এবং জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরি।

ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তের ফলে আজ অধিবেশনের পরবর্তী অংশে এই দুই ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ