খুলনা | শুক্রবার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩

চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব থেকে আকিদুল শরীফকে অব্যাহতি

দিঘলিয়া প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২৯ মার্চ ২০২৬


দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ, মাদকাসক্তদের সাথে সম্পৃক্ততা, ক্লাবের শৃঙ্খলা ভঙ্গ ও তৎকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসির দাবিতে আওয়ামী লীগের মিছিলসহ একাধিক অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ এবং  ক্লাব কমিটির সাথে অসৌজন্যমূলক আচরণের দায়ে ক্লাবের আকিদুল শরীফকে স্থায়ী ভাবে অব্যাহতি দেয়া হয়েছে।  
আহŸায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত স্বাক্ষরিত পরিপত্র ও ক্লাব সূত্রে জানা যায় দিঘলিয়া গ্রামের হায়দার শরীফের পুত্র আকিদুল শরীফকে নিয়ম বহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, অর্থ আত্মসাৎ এবং মাদকাসক্তি ব্যক্তিদের সাথে সম্পৃক্ততা ও  ক্লাবের শৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগে ক্লাবের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে।  
সূত্র জানায়, আকিদুল শরীফ এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল­া ফিরোজ হোসেনের ডান হাত হিসাবে পরিচিত ছিল। এছাড়া বর্তমান সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উপজেলার পথের বাজারের অনুষ্ঠানে হামলার ঘটনায় আকিদুলের উপস্থিতি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল­া মনিরুজ্জামান।
ক্লাবের আহবায়ক ফারুক মোড়ল বলেন, আকিদুল শরীফ ক্লাব কমিটিকে উপেক্ষা করে নিজের ইচ্ছা মাফিক কার্যক্রম পরিচালনা করছে যা ক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি । ক্লাব কমিটি তার স্বেচ্ছাচারিতার বাঁধা প্রদান করলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে কার্যনির্বাহী কমিটি তাকে স্থায়ী ভাবে অব্যাহতি প্রদান করেছে।

প্রিন্ট

আরও সংবাদ