খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

ফুলতলা উপজেলা পরিষদের ৪ কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ফুলতলা প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ২৯ মার্চ ২০২৬


ফুলতলা উপজেলা পরিষদের ৪ কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা রোববার বিকালে ইউএনও সুচি রানী সাহার সভাপতিত্বে পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অফিসার্স ক্লাব আয়োজিত বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা রেহেনা আত্তার, সমবায় কর্মকর্তা ফারহানা পারভীন ও আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম। 
ক্লাবের সাধারণ সম্পাদক ও আইসিটি অফিসার অজয় কুমার পালের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত প্রাণিসম্পদ অফিসার মোল্যা পরাগ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, পরিবার পরিকল্পনা অফিসার সেলিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, নির্বাচন অফিসার মোঃ ইসহাক, খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর গুলসান আরা, বিআরডিবি কর্মকর্তা মোঃ তরিকুর রহমান, পল­ী উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মৌসুমী আক্তার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ।    

প্রিন্ট

আরও সংবাদ