খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দাকোপ প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ২৯ মার্চ ২০২৬


“অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ-সকল নারী ও কন্যার জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জিআরডিআরআরআইবি প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এএসডিডিডাব্লু’র আয়োজনে এবং ইউএন ইউমেন-এর আর্থিক সহযোগীতায় রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি চালনা পৌরসভা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এএসডিডিডাব্লু’র নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, উপজেলা মহিলা অধিদপ্তরের গেট সুপার ভাইজার জাকারিয়া আল হেলাল, এএসডিডিডাব্লু’র কো-অর্ডিনেটর গোপাল চন্দ্র বৈরাগী, রায়মোহন সরকার,কনিকা বৈরাগী। সভায় উপজেলা বিপুল সংখ্যক নারীনেত্রী উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ