খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

কুয়েটের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময়ে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ৩০ মার্চ ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। রোববার দুপুর ১২টায় শিক্ষকবৃন্দের সাথে এবং বিকেল ৪টায় কর্মকর্তাবৃন্দের সাথে  বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, পূর্বের ন্যায় ভবিষ্যতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, অতীতের অনাকাক্সিক্ষত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রæত গতিশীল করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, তিনি এই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক; ফলে প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা তাকে অবহিত করলে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহŸান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ