খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

হিরনের স্ত্রী আক্তারুন নাহারের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ৩০ মার্চ ২০২৬


মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত সদস্য মাহাবুবুল আলম হিরনের স্ত্রী গ্রীনল্যান্ড শিপিং এজেন্সীজ’র স্বত্বাধিকারী আক্তারুন নাহার হিরন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। রোববার বিকেল ৫টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমার ইহকালীন যাবতীয় ত্র“টি বিচ্যুতি মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন।

প্রিন্ট

আরও সংবাদ