খুলনা | মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | ১৬ চৈত্র ১৪৩২

জেলা পরিষদের প্রশাসককে মহানগর মুক্তিযোদ্ধা দলের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৬ এ.এম | ৩০ মার্চ ২০২৬


সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে খুলনা মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। রোববার বেলা সাড়ে ১১টায় শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে নয়া দায়িত্বপ্রাপ্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির উত্তোরোত্তর সমৃদ্ধি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানে খুলনা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চাঁদ, সদর থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ খালিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবুল আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ সামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম সোলায়মান, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মোশারফ হোসেন, খালিশপুর থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও মতিয়ার রহমানসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। দৌলতপুর এবং খানজাহান আলী থানার মুক্তিযোদ্ধা দলের কমিটি প্রক্রিয়াধীন থাকায় উভয় থানার বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ