খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

সাতক্ষীরায় অবৈধ ভাটা মালিককে আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৭ এ.এম | ৩০ মার্চ ২০২৬


সাতক্ষীরায় লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা ও কৃষি জমি থেকে মাটি কেটে ইট পোড়ানোর অভিযোগে এক ভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ  আদালত। রোববার  সদর উপজেলার ভাদড়া, বাউখোলা এলাকার মেসার্স কে এন ব্রিকসের মালিক আবুল কাশেমকে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
জানা যায়  ভাদড়া বাউখোলা এলাকার মেসার্স কে এম ব্রিকস দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন অবৈধভাবে ভাটা পরিচালনা করে আসছিলেন। একই সাথে তিনি পার্শ্ববর্তী কৃষি জমি থেকে মাটি কেটে ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করছিলেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে দুপুরে ওই ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময়  লাইসেন্স বিহীন ইট পোড়ানো এবং কৃষি জমি থেকে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৭(ক) এবং ১৫ (১) ধারা মতে মেসার্স কে এন ব্রিকসের মালিক আবুল কাশেমকে  ২ লাখ ৫০ হাজার  টাকা অর্থদন্ড আরোপ  করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ