খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

সারা বছর মৃত ভোটারের নাম কর্তনের কর্মপন্থা খুঁজছে ইসি

বিশেষ প্রতিবেদক |
০১:৪২ এ.এম | ৩০ মার্চ ২০২৬


সারা বছর ধরে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের সিদ্ধান্ত নিলেও কর্মপন্থা নির্ধারনের উপায় খুঁজছে ইসি। এজন্য আগামী মঙ্গলবার বৈঠকে বসবে সংস্থাটি।
রোববার ইসির জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ সূত্রে আরও জানা গেছে, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
স¤প্রতি সারা বছর ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের সিদ্ধান্ত নেয় ইসি। ইতোপূর্বে এ কাজটি সম্পন্ন করা হতো কেবল বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের সময়। এতে অনেক বিলম্ব হয়। ফলে মৃত ভোটারের নামে ভোট দেওয়াসহ বিভিন্ন অনিয়ম হওয়ার আশঙ্কা থেকে যায়। যে কারণে সারা বছরই কাজটি করার সিদ্ধান্ত হয়।
গত বছর ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখের মতো মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ