খুলনা | সোমবার | ৩০ মার্চ ২০২৬ | ১৫ চৈত্র ১৪৩২

দৈনিক সময়ের খবরে বিশেষ প্রতিবেদন প্রকাশ

পাইকগাছায় মুমূর্ষু আত্তাব গাজীর চিকিৎসার্থে ৫০ হাজার টাকা তুলে দেন এনামূল হক

নিজস্ব প্রতিবেদক |
০২:০০ এ.এম | ৩০ মার্চ ২০২৬


পাইকগাছায় লিভার সিরোসি’স এ আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা আত্তাব গাজী (৪৩)’র চিকিৎসার্থে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামূল হক। তিনি রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায় আত্তাব গাজীকে দেখতে যান এবং সান্তনা দেন। এ সময় তার স্ত্রী-কন্যা সন্তানের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন বিএনপি’র এ নেতা।  
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন মানিক, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, যজ্ঞেশ্বর কার্তিক, লিটন খান, সোয়েল রাশেদ সনি, শেখ জাহিদুর রহমান, আবুল বাসার বাচ্চু, বাবুল, ইউপি সদস্য শেখর ঢালী, শামিম জোয়াদ্দার, কিশোর কুমার, ওবায়দুল্লাহ, সোয়েল, আয়ুব জোয়াদ্দার, তরিকুল ইসলাম, বেল­াল হোসেন, খান ছোটন, বিহারী বাবুসহ অনেকে। 
উলে­খ্য, উপজেলার কপিলমুনির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আত্তাব গাজী রেজ্জাকপুরের বাসিন্দা আরশাদ গাজীর ছেলে। গরীব আফতার গাজী ভিভার সিরোসিস এ আক্রান্ত হয়ে গত দু’বছর ধরে চিকিৎসাধীন। এ পর্যায়ে সে সর্বশান্ত। শেষ পর্যন্ত তার স্ত্রী শাহিদা বেগম স্বামীর জীবন বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ৪ কন্যা সন্তানের মধ্যে ছোট শিশু সন্তান বিক্রির সিদ্ধান্তটি দৈনিক সময়ের খবর-এ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। তাছাড়া বিভিন্ন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুমূর্ষু আত্তাবের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে সহযোগিতায় এগিয়ে এলেন দলীয় নেতৃবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ